বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশি প্রতিষ্ঠানে এনসিটি ইজারা: চট্টগ্রাম বন্দরে নতুন করে কর্মবিরতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা ৩ দিন ৮ ঘণ্টার কর্মবিরতির পর ফের ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মবিরতি কার্যকর হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে একটার দিকে বন্দর ভবন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।

তিনি বলেন, বন্দরের সর্বস্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের আহ্বানে সাড়া দিয়েছেন। কর্মবিরতির ফলে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম এবং বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন, আনোয়ারুল আজিম, ফরিদুর রহমান, শামসু মিয়া টুকুসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

টানা তিন দিন ৮ ঘণ্টা ধরে বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা। এদিকে আন্দোলনের জেরে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনে জড়িত অন্তত ১৬ জন কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করেছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...