বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চাই: ডিসি জাহিদুল

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘নিজের বিবেক বিক্রি করবেন না। কোনোভাবেই বেঈমানি করা যাবে না। সুন্দর একটি সিস্টেমের মাধ্যমে দেশ গড়তে হবে। আমরা শান্তিপূর্ণ রাষ্ট্রপ্রতিষ্ঠায় এগিয়ে যেতে চাই।’ তিনি বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং দেশের মেরুদণ্ড সোজা রাখতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা, ঈমান ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, ভোটাররা যদি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তাহলে ‘মব’ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তাই ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, ‘আগের নির্বাচনগুলোতে আপনারা দায়িত্ব পালন করেছেন। এবারও কোনো চাপ না থাকলেও দায়িত্ব থেকে মুক্ত নন। বৈধ আদেশ ও নির্দেশনা মানার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর ওপরও থাকবে। কোনো ধরনের গণ্ডগোলের খবর পাওয়া মাত্র ২-৩ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসান। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।

এ ছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম আনসার ও ভিডিপির বিভিএম, পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হকসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...