বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইনজীবী আলিফ হত্যা: প্রথম সাক্ষ্য গ্রহণ, ভার্চুয়ালি যুক্ত আসামি চিন্ময়

আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাhttp://আলিফ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

শুনানির দিন কারাগারে থাকা আলোচিত আসামি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্য সব আসামিকে কঠোর নিরাপত্তায় সশরীরে আদালতে হাজির করা হয়। নিরাপত্তাজনিত কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলহাজত থেকে অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থায় ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়। এ সময় এজলাসে স্থাপিত এলইডি মনিটর ও অডিও সিস্টেমের মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করা হয়।

মামলার প্রথম সাক্ষী হিসেবে নিহত আইনজীবীর বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দেন। তার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়েই মামলার সাক্ষ্য গ্রহণ পর্বের সূচনা হয়। তবে জবানবন্দি শেষে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তাকে জেরা করার জন্য সময় আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় আছে। আজ বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া কার্যত শুরু হয়েছে। তবে আসামিপক্ষ সময় আবেদন করে বিচার বিলম্বিত করার চেষ্টা করছে।’

উল্লেখ্য, মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করা প্রায় ৫০ জন সাক্ষীকে আদালতে হাজির করতে সমন জারির আবেদন করেছেন। এসব সাক্ষীর মধ্যে রয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, ময়নাতদন্তকারী চিকিৎসক, আলামত জব্দ ও প্রেরণকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...