বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইডি হ্যাক ইস্যুতে মিথ্যাচার করছে একটি রাজনৈতিক দল: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল আইডি হ্যাকের অজুহাত তুলে মিথ্যা কথা বলছে এবং ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘খুলনায় একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চায়। অথচ নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।’

তিনি বলেন, ‘ওই দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। তাদের একজন নেতা প্রকাশ্যেই নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবী (সা.)–এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী ও সফল ব্যবসায়ী।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটি মহল বলার চেষ্টা করছে, ভোট গণনায় অনেক সময় লাগবে—এভাবে তারা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।’

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন তারেক রহমান।

এদিকে খুলনার কর্মসূচি শেষে দুপুরের দিকে তিনি যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...