বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সরওয়ার আলমগীরের

চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তাঁর সেই নীতি অনুসরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সবসময় সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছেন, যা ইতিহাসস্বীকৃত।

তিনি বলেন, এ দেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের একটাই পরিচয়-আমরা সবাই বাংলাদেশি। এখানে সবার অধিকার সমান। সেই চেতনাকে ধারণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্লোগান ‘সবার আগে বাংলাদেশ।’

সোমবার সকালে ফটিকছড়ি উপজেলা বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সরওয়ার আলমগীর। তিনি বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধানের শীষ স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপক্ষের প্রতীক।

কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার সভাপতিত্বে ও রুবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারি, বর্তমান সেক্রেটারি জহির আজম, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী, সরওয়ার হোসেন, আজিজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে রবিবার (১ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর, বক্তপুর ও নানপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধনকালে সরওয়ার আলমগীর বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হয়। তাই সকলের অধিকার বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...