বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াত আমিরের নারীবিদ্বেষী মন্তব্য মধ্যযুগীয় মানসিকতার প্রতিফলন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের নারী সমাজ। এ সময় জামায়াত আমীরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জামাল খান মোড় প্রদক্ষিণ করে চেরাগি মোড়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অংশ নেওয়া নারী নেত্রীরা কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যকে ‘আপত্তিকর’, ‘অবমাননাকর’ ও ‘নারীর মর্যাদাহানিকর’ বলে উল্লেখ করেন।
মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি বলেন, জামায়াত আমীরের এই ধরনের মন্তব্য নারীদের অধিকারের প্রতি সরাসরি আঘাত এবং এটি মধ্যযুগীয় মানসিকতার প্রতিফলন। কর্মজীবী নারীদের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বাংলাদেশের নারীরা আজ অর্থনীতি, রাজনীতি ও সমাজের সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। এই মন্তব্য নারীদের সেই অবদানকে অস্বীকার করে।
তিনি আরও বলেন, এ ঘটনা নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। একই সঙ্গে তিনি সকল রাজনৈতিক দলকে নারী অধিকারের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক কনটেন্ট নিয়ন্ত্রণের দাবি তোলেন। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি।
সাধারণ সম্পাদক জেলী চৌধুরী বলেন, জামায়াত আমীরের বক্তব্য নারীদের ঘরে বন্দি রাখার ষড়যন্ত্রের অংশ। তিনি অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নারীদের নেতৃত্ব অস্বীকার করা সংবিধানবিরোধী এবং লিঙ্গসমতার পরিপন্থী। এই ধরনের বক্তব্য সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। নারীদের অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। ফেক ও বট আইডির মাধ্যমে নারীদের সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হচ্ছে, যা উদ্বেগজনক। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তবুও এমন মন্তব্য নারীবিদ্বেষী মানসিকতারই বহিঃপ্রকাশ।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি ছকিনা বেগম, সহসভাপতি জেসমিনা খানম, রেজিয়া বেগম মনি, রেনুকা বেগম, মারিয়া সেলিম, যুগ্ম সম্পাদক কামরুন্নাহার লিজা, শামসুন্নাহার প্রেমা, সাংগঠনিক সম্পাদক শামীমা নাসরিন, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...