বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের লালখান বাজারে Groomex সেলুনের গ্র্যান্ড ওপেনিং

চট্টগ্রামের লালখান বাজার এলাকার ইস্পাহানি মোড়ে অবস্থিত হাইওয়ে প্লাজা মার্কেটের প্রথম তলায় আধুনিক পুরুষদের গ্রুমিং সেলুন Groomex-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে সেলুনটির যাত্রা শুরু হয়।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে Groomex সেলুনের স্বত্বাধিকারী ইমরান কালাম বলেন,
“শুরু থেকেই আমরা কাস্টমার সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। প্রতিটি কাস্টমার যেন সর্বোচ্চ মানের ও আধুনিক সেবা পান-এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে Groomex সেলুনে বিশেষ ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে স্বল্প খরচে প্রিমিয়াম গ্রুমিং সেবা উপভোগ করতে পারেন কাস্টমাররা। অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে হেয়ার কাট, বিয়ার্ড ট্রিম, হেয়ার ও বিয়ার্ড স্টাইলিংসহ বিভিন্ন মানসম্মত সেবা প্রদান করা হবে।

আধুনিক ইন্টেরিয়র, পরিচ্ছন্ন পরিবেশ এবং পেশাদার সেবার মাধ্যমে Groomex সেলুন ইতোমধ্যেই এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মানসম্মত সেবা ও কাস্টমারবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে Groomex সেলুন অল্প সময়ের মধ্যেই একটি জনপ্রিয় ও বিশ্বস্ত গ্রুমিং সেন্টার হিসেবে নিজেদের অবস্থান তৈরি করবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...