বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে পরিত্যক্ত ডোবা থেকে তিনটি এলজি উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে তিনটি এলজি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেলের বাড়ির ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি এলজি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পরিত্যক্ত ওই ডোবার পানির মধ্যে লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...