বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের নির্বাচনী মাঠে নতুন চমক: জনসম্পৃক্ততায় নামছে ‘জাগরণ ভ্যান’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনী প্রচারণায় নতুন ও ব্যতিক্রমী মাত্রা যোগ করেছে সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ন্যাশনালিস্ট ভলেন্টিয়ারস ফর বাংলাদেশ’। সাধারণ ভোটারদের সরাসরি সম্পৃক্ত করতে সংগঠনটি ডিজিটাল স্ক্রিন ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি বিশেষ ট্রাক নিয়ে রাজপথে নামছে, যার নামকরণ করা হয়েছে ‘জাগরণ ভ্যান’।

রোববার (তারিখ) চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষ সমর্থিত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্ণাঢ্য রোড শোর মাধ্যমে ‘জাগরণ ভ্যান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘জাগরণ ভ্যান’ একটি ভ্রাম্যমাণ তথ্যকেন্দ্র হিসেবে কাজ করবে। এর বিশাল ডিজিটাল স্ক্রিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, ধানের শীষের উন্নয়ন দর্শন এবং তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রামাণ্যচিত্র আকারে তুলে ধরা হবে। এই প্রচারণার অন্যতম আকর্ষণ হলো একটি বিশেষ চিঠিবক্স, মোবাইল অ্যাপস ও কিউআর কোড ব্যবস্থা। ভোটাররা তাদের প্রশ্ন, মতামত কিংবা নাগরিক অভিযোগ লিখে চিঠিবক্সে জমা দিতে পারবেন অথবা অ্যাপস ও কিউআর কোডের মাধ্যমে সরাসরি পাঠাতে পারবেন। এছাড়া ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরির লক্ষ্যে ‘ভোটের চা ও গল্প’ কর্মসূচির ব্যবস্থাও রাখা হয়েছে।

এই উদ্যোগের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহিন হায়াত এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুব সংগঠক ইঞ্জিনিয়ার ফজলে এলাহী মিঠু তালুকদার।

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খাঁন সারাতের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ. এম. রাশেদ, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান মুরাদ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নেজাম উদ্দিনসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘জাগরণ ভ্যান’ প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন অলিগলি ও পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করবে। প্রযুক্তি ও জনসম্পৃক্ততার এই সমন্বয় চট্টগ্রামের নির্বাচনী প্রচারণায় নতুন প্রাণ সঞ্চার করবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...