বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহজাহান চৌধুরী আবারও নগর জামায়াতের আমির

চট্টগ্রাম নগর জামায়াতের আমির হিসেবে পুননির্বাচিত হয়েছেন শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এসব নাম ঘোষণা করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণে অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী ও উত্তরে আলাউদ্দিন শিকদার, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, রাঙামাটিতে অধ্যাপক মো. আবদুল আলীম, খাগড়াছড়িতে সৈয়দ মো. আব্দুল মোমেন, বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ আমির নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, জেল থেকে বেরিয়ে প্রায় আড়াই দশক পর চলতি বছরের ফেব্রুয়ারিতে নগর জামায়াতের আমিরের দায়িত্ব পান শাহজাহান চৌধুরী। এর আগেও তিনি চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির ছিলেন। শাহজাহন চৌধুরী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দুবার সংসদ সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের হুইপ হিসেবেও।

নূর/চট্টলা২৪

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...