Monday, 9 November, 2026

আধিপত্য বিস্তারে সেগুন বাগানে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২

আধিপত্য বিস্তার নিয়ে নগরীর খুলশী থানার সেগুন বাগান এলাকায় দু’গ্রপের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। ঘটনার সময় অস্ত্রহাতে এক যুবককে দেখা গেছে। ধারণা করা হচ্ছে থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে ওই যুবক বের হয়েছিল।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল চারটার সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে আধিপত্য বিস্তার নিয়ে সেগুন বাগান এলাকায় দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে দুইজন আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সেগুন বাগান মোড়ে ফারুক নামে এক ব্যক্তির ফার্নিচারের দোকান রয়েছে। খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলমের অনুসারীরা ফারুকের দোকানে হামলা চালায়। এই সময় ফারুকের ছেলে কাউছার (২৪) ও ওয়াসিম নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। এলাকার নারী পুরুষকে শাহ আলমের বিরুদ্ধে মিছিল করতে দেখা যায়।

ফার্নিচার দোকানদার ফারুক জানান, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুকের অনুসারীরা তার ছেলেকে কুপিয়েছে। এ সময় এক যুবক অস্ত্র নিয়ে গুলি করে। ফারুকের দাবি, গুলি করা যুবক শাহ আলমের অনুসারী।

জানতে চাইলে শাহ আলম জানান, রেলের ওয়ার্কশপ থেকে চোরাই লোহা ও সেগুন বাগান এলাকায় একটি জুয়ার বোর্ডের ভাগভাটোয়ারাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় এক যুবক লম্বা বন্দুক দিয়ে গুলি করে। শাহ আলমের দাবি, অস্ত্রহাতে যুবকের নাম রাজা তার বাবার নাম বিশ্বাস। সেগুন বাগান ওয়ার্কশপ গেট বাগানবাড়ি এলাকায় রাজার বাসা। রাজার হাতে যে অস্ত্রটি দেখা গেছে সেটি থানা থেকে লুট হওয়া অস্ত্র। ঘটনার সময় আমি এলাকায়ও ছিলাম না। একটি পক্ষ ওই ঘটনার সাথে আমার নাম জড়িয়ে দিচ্ছে।

একটি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার বেলা পৌনে পাঁচটায় মুখে দাড়ি, নীল শার্ট পরা এক যুবক কাপড় ঢেকে একটি লম্বা অস্ত্র হাতে হেঁটে যাচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে দু’জন আহত হয়েছে। অস্ত্র হাতে যুবককে আমরা সনাক্ত করার চেষ্টা করছি।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...