বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সুতা বেঁধে ছিনতাই, দুর্ঘটনায় আহত বাইক আরোহী

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এলোপাতাড়ি সুতা বেঁধে ছিনতাইয়ে সক্রিয় একটি চক্র। শনিবার বিকেল সাড়ে তিনটার সময় এই সুতা গলায় আটকে দুর্ঘটনায় আহত হয়েছেন সুজন তঙ্গচংঙ্গ্যা (২৬) নামের এক বাইক আরোহী। তার বাড়ি রাঙামাটির বিলাইছড়ি এলাকায়।

তিনি জানান, বিকেল সাড়ে তিনটার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের দেওয়ানহাট দিয়ে উঠে কিছুদূর গেলে আগ্রাবাদের মাঝামাঝি স্থানে সুতার সাথে গলা আটকে এই দুর্ঘটনা ঘটে। আমার বাইকে আরও একজন ছিলেন। তবে আমি হাতে পায়ে বেশি ব্যথা পেয়েছি পরে একটি ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি। ঘটনার পর ১৬ থেকে ১৭ বছরের দুই কিশোরকে ঘটনাস্থলের পাশে দেখা গেছে। তবে পেছন থেকে আরো কিছু বাইক আসায় তারা দ্রুত সরে যায়।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...