বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভেঙে দেওয়া হলো চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি

অবশেষে ভেঙে দেওয়া হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি। পাশাপাশি অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৭ অক্টোবর) এক চিঠিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি জানান জেলা প্রশাসক ফরিদা খানম।

তিনি জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই চট্টগ্রাম প্রেস ক্লাবে অচলাবস্থার সৃষ্টি হয়। যার সমাধানের লক্ষে গত ১০ ও ১২ অক্টোবর চট্টগ্রাম সফর করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। এসময় তিনি আলোচনা করেন ক্লাবের সদস্য, আন্দোলনকারী সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে। এরপর তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

জেলা প্রশাসক জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উক্ত প্রতিবেদনের সুপারিশমালা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। ওই তদন্ত প্রতিবেদনের ১ নম্বর প্রস্তাবনা মোতাবেক চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চৌধুরী/চট্টলা২৪

 

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...