বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিষ্টি জাতীয় খাদ্যে পোকা, বনফুলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নানা অনিয়ম, অপরাধের কারণে বনফুলসহ তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৭ অক্টোবর) আগ্রাবাদে এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, অভিযানে মস্কো বেকারসকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি, খাদ্যপণ্যে জীবাণুবাহী পোকা ও মূল্যহীন পণ্য বিক্রি করায় ২০ হাজার টাকা, বনফুলকে পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করা, প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করা এবং মিষ্টি জাতীয় খাদ্যে পোকা থাকায় ১০ হাজার টাকা এবং ফুলকলিকে পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করা ও অপরিচ্ছন্ন খাদ্যপণ্য সরবরাহের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...