বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সদরঘাটে দুই যুবককে গণপিটুনি

চুরি-ছিনতাইসহ নানা অপরাধকর্মে জড়িতের অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (২৭ অক্টোবর) রাত ১১ টার দিকে সদরঘাট থানার এসআরবি রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দুজন হলেন মো. শরীফ (৩০) এবং ইমরান (২২)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার লিয়াজত আলী বলেন, বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়েছে। দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফয়সাল নামের একজন জানান, হরহামেশা চুরি-ছিনতাই, প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয় দেখানোসহ নানা অপকর্মে জড়িত তারা। তাদের অপকর্মে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...