বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাড়ি থেকে বাইকে চট্টগ্রাম যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জাবিন চৌধুরী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবিন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম ঘোড়ামরা গ্রামের মৃত জসীম উদ্দিন চৌধুরীর ছেলে।

নিহতের ভগ্নিপতি ও প্রতিবেশিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাবিনের ভগ্নিপতি মো. শামীম বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম যাওয়ার পথে জাবিন দুর্ঘটনাকবলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে জানতে সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...