বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে মামলার যুক্তিতর্ক শেষে একই দিন রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর র‌্যাব-২ আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরদিন আদাবর থানায় হাবিলদার মশিউর রহমান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
জানা গেছে, ফয়সাল করিম ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন। পরে শরিফ ওসমান বিন হাদি হত্যা ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সর্বশেষ গত মাসে তাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...