বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খাল খননে কৃষি উন্নয়নের পাশাপাশি স্থানীয়রা উপকৃত হবে: এমপি নিজাম

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উন্নয়নের পাশাপাশি স্থানীয় দরিদ্র ও কর্মজীবী মানুষের জন্য আর্থিক স্বচ্ছলতার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা বাংলাখালী খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, ‘এই খাল খনন কর্মসূচি জিয়াউর রহমান প্রথম শুরু করেছিলেন। পরে প্রধানমন্ত্রী আবারও এই উদ্যোগ চালু করেছেন। এর মাধ্যমে কৃষিতে যেমন উন্নয়ন হবে, তেমনি স্থানীয় দরিদ্র ও কর্মজীবী মানুষ আর্থিকভাবে উপকৃত হবে।’

তিনি আরও বলেন, খাল খনন কাজে মেশিন ব্যবহারের পাশাপাশি স্থানীয় শ্রমিকদের নিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে এলাকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীন, বিএডিসির চট্টগ্রাম দক্ষিণের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাকারিয়া চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আখতার নবী চৌধুরী, বিএনপি নেতা মোজাম্মেল হক (ভিপি), উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাল খনন কার্যক্রম চলছে।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...