বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বজ্রপাতে রোহিঙ্গা ক্যাম্পে দুই শিশুসহ আহত ৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আটটার দিকে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জান্নাত আরা (১), রোকেয়া বেগম (১৪), নুর বেগম (২৫), মিনারা বেগম (৩০) ও ইসমত আরা (১৮)।

ক্যাম্পের সাব-মাঝি বশির আহমদ জানান, বজ্রপাতের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ক্যাম্পের অভ্যন্তরে এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হয়নি।’

মম/চট্রলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...