বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির জন্য সংরক্ষণ, মিঠাইসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির উদ্দেশ্য সংরক্ষণসহ নানা অপরাধে মিঠাইসহ তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

নাসরিন আক্তার জানান, পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করা, মিষ্টি জাতীয় খাদ্যে মূল্য না দেওয়া, পণ্যের প্যাকেটে নিজেদের ইচ্ছেমতো মূল্য সিল দেওয়া, মিষ্টান্ন জাতীয় খাদ্যে মেয়াদ-দাম উল্লেখ না থাকায় হিল ভিউ মার্টকে (সুইট এন্ড সুপার সপ) ৫ হাজার টাকা, পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করায় জমজম ফার্মেসিকে ৬ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ, উৎপাদনকারী কর্তৃক মেয়াদ না থাকা এবং সকল পণ্যের মূল্য প্রদর্শন না করায় মিঠাইকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...