শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ১৮ মে হযরত শাহ্ সুফি আমানত খাঁন (রহ.)’র বার্ষিক ওরশ উপলক্ষে ফ্রি খতনা ও চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রামের ঐতিহ্যবাহী হযরত শাহ আমানত খান (রহ.) দরগাহ শরীফ-এ আগামী ১৮ মে সোমবার পালিত হবে কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহান শাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর ২৬০তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও মানবসেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে হযরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশন ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফ।

ওরশ উপলক্ষে আগামী ১৭ মে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দরগাহ শরীফ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা, খতনা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, দেশের শীর্ষস্থানীয় অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হাজারো অসহায় ও দরিদ্র রোগীকে এ সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানটি আওলাদে বাবাজান কেবলা ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল আমানতী-এর তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডা. শাহাদাত হোসেন-এর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাইদ আলী নোমান, মুফতি আল্লামা শাহ ফয়জুল বারী বদরী, আল্লামা মুনির কাদেরী, মশিউর রহমান খাদেম জনি, আতাউল গনি রকি ও শরফুদ্দীন মিহিরসহ পীর-মাশায়েখ, উলামায়ে কেরাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...

সন্দ্বীপে পুলিশ কনস্টেবলকে মারধর, অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী একটি ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র...