বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মায়ের গলায় ছুরি ধরলেন যুবলীগ নেতা!

চট্টগ্রামের চন্দনাইশে বিউটি আক্তার নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। একইভাবে হত্যার জন্য ছুরি ধরে বসে আছেন মাকে গলায়! পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয়রা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন জমির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তবে হঠাৎ কী কারণে তার এমনকাণ্ড তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলে শোনা যাচ্ছে।

জমির উদ্দিন চৌধুরী ওই এলাকার মৃত নাছির চৌধুরীর ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

রাত ৯টার দিকে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের চেষ্টায় আমরা একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিস্তারিত পরে জানাবো।’

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...