বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চান না খালেদা জিয়ার উপদেষ্টা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, তাদের বিচার হবে, তাদেরকে শাস্তি পেতে হবে। কিন্তু আমরা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নই। এটি অস্বীকার করার সুযোগ নেই, বিএনপি ও আওয়ামী লীগ দুটি বড় রাজনৈতিক দল। যদিও তাদের অপকর্মের জন্য, খারাপ কাজের জন্য, অনিয়ম-দুর্নীতির জন্য আজকে জনগণ তাদের কাছ থেকে সরে গেছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা আরও বলেন, ‘আওয়ামী লীগের অধীনে যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার সবগুলোই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ শুধু দুর্নীতি করেনি, তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বিরোধী দলগুলোকে দমন করতে গিয়ে তারা গণহত্যায় মেতে উঠেছিল। তাই এই গণহত্যার দায়ে দলটির নেতাকর্মীদের বিচার হওয়া উচিত।’

সাবেক হুইপ শাহজাহান মিঞা বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নামে মেগা প্রকল্প হাতে নিয়েছিল এবং মেগা দুর্নীতি করেছিল। যার কারণে আজ তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। বিগত ১৬ বছর হাসিনা ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গুম ও খুন করেছে। কিন্তু মানুষ একতাবদ্ধ হয়ে ৫ আগস্ট হাসিনা ও দোসরদের দেশ ছাড়া করেছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে এনে এবং যারা এখনও দেশে ঘাপটি মেরে বসে আছে, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগের দোসররা উন্নয়নের নামে দেশে লুটপাত ও দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।’

শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক আলী আহমেদ বাবুর সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ।

সমাবেশে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী ও পৌর যুবদলের সিনিয়র আহবায়ক আবুল বাসার প্রমুখ।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...