বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে পুলিশের পোশাক পরে খামারের গরু লুট

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের পোশাক পরে একটি খামারের দুটি গরু লুট করার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এয়ার মোহাম্মদ চৌধুরীবাড়ির শাহ অহিদিয়া ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।

খামারি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোররাতে একটি নৌকায় করে খামারে আসেন ১০ থেকে ১২ জন ব্যক্তি। এর মধ্যে সাত-আটজন পুলিশের পোশাক পরা ছিলেন। তারা খামারের তত্ত্বাবধায়ক মো. হোসেনকে মারধর করে খামার থেকে দুটি গরু লুট করেন। পরে গরু দুটি নৌকায় করে নিয়ে যান।

খামারের মালিক মো. ইকবাল বাহার (৪২) বলেন, পুলিশের পোশাক পরে এসে দুষ্কৃতকারীরা প্রায় তিন লাখ মূল্যের দুটি গরু নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, খামারের মালিকের সঙ্গে তিনি কথা বলেছেন। খামার মালিক মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...