বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৭ বহুতল ভবন সিলগালা, ১৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকার সাতটি বহুতল ভবন ও একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। পাশাপাশি তিন মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিডিএ জানায়, অবৈধ ও ঝুঁকিপূর্ণ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সিডিএ সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনগুলোতে বাধ্যতামূলক সেটব্যাক (প্লটের সীমানা থেকে নির্ধারিত খালি স্থান) সংরক্ষণ না করা, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগে ১১টি স্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ধারা ১২(১) অনুযায়ী নকশাবহির্ভূতভাবে নির্মিত সাতটি বহুতল ভবন ও একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করা হয়।

সিলগালা করা স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া তিন ভবন মালিককে ১৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, কোনো অবস্থাতেই নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা যাবে না। যদি এমন অভিযোগ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী সেই স্থাপনা অপসারণে চউক বাধ্য হবে। পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে সিডিএর অথরাইজড অফিসার-২ কাজী কাদের নেওয়াজ, সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...