বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জুস ফ্যাক্টরিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ‘সজিব জুস ফ্যাক্টরি’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। খরব পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হতে পারিনি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটি লোহার কাঠামোর ওপর গড়ে তোলা হয়েছে। এই কারখানায় আগুনের কারণে পাশের একটি আবাসিক ভবনের বেশকিছু বাসিন্দা ধোঁয়ার কারণে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...