কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির স্বাগত মিছিলে অর্তকিত গুলি ও ককটেল বোমা বিস্ফোরণ এবং হামলার ঘটনায় চকরিয়ার সাবেক এমপি জাফর আলম সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করা হয়।
গতকাল ২৯ শে মঙ্গলবার রাতে, উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফরহাদ হোছাইন বাদী হয়ে এজহার দায়ের করেন।
মামলায় এমপি জাফর প্রকাশ বাইট্টা জাফরকে ১নং আসামী ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম,যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, টৈটং ইউপি সাবেক চেয়ারম্যান ও দাম বাহিনীর প্রধান জাহেদুল ইসলাম চৌধুরী, রাজাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর প্রকাশ ডাকাত ছৈয়দ নুর, যুবলীগ নেতা আনসারুল ইসলাম টিপুসহ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৩৫ জন সহ অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ৫০/৬০ জনকে।
এ বিষয়ে মামলার বাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফরহাদ হোছাইন বলেন এ ঘটনায় মামলা দায়ের করতে চাইলে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ১নং আসামীর প্রভাবে কোন মামলা নেয়নি থানা কর্তৃপক্ষ বরং উল্টো ছাত্রদলের নেতাকর্মীদেরকে হয়রানি করেছেন। স্বৈরাচারী সরকারের পতনের পর আইনের শাসন ও ন্যায় বিচার পেতে অবশেষে গতকাল আমি বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে এই মামলা দারের করি। বাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফরহাদ হোছাইন আরো অভিযোগ করে বলেন, স্বৈরাচার সরকারের আমলে আমরা একটি সুষ্ঠুভাবে মিছিলও করতে পারিনি।হামলা ও মামলা এবং নির্যাতন করে আমাদেরকে অমানবিক হয়রানি করেছেন এই আসামীরা।এখন ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
এই বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, হামলা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং নিরপেক্ষ তদন্ত করে যথাযথ আইন-বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হইবে।

