বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালত মামলাটি বাতিলের আদেশ দেন।

২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে ওই মামলাটি করা হয়।

এর আগে নোয়াখালীতে তার বিরুদ্ধে করা অপর একটি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পান তারেক রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তারেক রহমানকে ওই মামলা থেকে খালাস দেন আদালত।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...