Monday, 9 November, 2026

চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার শ্রমিকদের

দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছেন কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভার চালক শ্রমিকরা।

বুধবার দিবাগত রাত ৯টার দিকে শ্রমিক ইউনিয়নের নেতারা এই ঘোষণা দেন।

এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভা হয়। সেখানে দাবি পূরণ সংক্রান্ত চুক্তিপত্র সই হয়।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি আবু সালেহ জুয়েল এবং শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। তাতে ব্যাহত হয় পণ্য আমদানি-রপ্তানি। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল– প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া; ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান; শ্রমঘণ্টা বাস্তবায়ন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...