বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফরের বিরুদ্ধে শুনানি আজ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনাল সূত্রে বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাইব্যুনালে এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে। যেখানে তাকে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর শুনানি হবে।
এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় মোজাফফর হোসেনকে।

এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে।উল্লেখ্য, গতকাল (সোমবার) স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, জিয়াউর রহমান হত্যা মামলার এ আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। তবে প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...