বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৪ নভেম্বরের মধ্যে মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী সম্প্রদায়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে নগরীর চেরাগী মোড়ে আয়োজিত সমাবেশে বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান। এছাড়া ১ নভেম্বর সারাদেশে বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও ৩ নভেম্বর দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। ৪ নভেম্বরের মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।

স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, সনাতনীরা আজ সারাদেশে ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে ধ্বংস করতে এবং সনাতনীদের থামিয়ে দিতে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা করতে রাষ্ট্রের অনুমোদন লাগে। এছাড়া ঘটনার দিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও অন্যান্যরা ছিলেন লালদিঘিতে আর ঘটনা হয়েছে নিউ মার্কেট মোড়ে। তাহলে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যদের মামলায় ফাঁসানো হয়েছে। আর ফিরোজ খান কোন কারণে কার ইন্ধনে এই মামলা করেছে সেটি বের করতে হবে প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

বক্তারা আরও বলেন, আমরা রাজপথে কারো এজেন্ডা বাস্তবায়নে আসেনি। গত কয়েক দশকে সনাতনীদের উপর হওয়া অত্যাচার অবিচারের বিরুদ্ধে মাঠে নেমেছি। আমরা আমাদের অধিকার আদায়ে মাঠে নেমেছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সনাতনীরা।

এ সময় উপস্থিত ছিলেন,শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী, শুভরাম মহারাজ, সুচারু কৃষ্ণ দাস, জুয়েল আইচ, কাঞ্চন আচার্য, সুহৃদ গৌরাঙ্গ দাস, টিটু শীল, অমিত পারিয়াল, লিংকন তালুকদার, রুবেল দাশ, সুমন সরকার প্রমুখ।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...