বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘আর্জেন্টিনার হাসিই অনেকের বুক জ্বালাত’: ডি পল

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশে প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ছড়ানো নানা অভিযোগ ও ষড়যন্ত্রের গুঞ্জনের পেছনে ছিল দলের সাফল্য সহ্য করতে না পারা কিছু মানুষের মনোভাব।

ডি পল লিখেছেন, দলের সবচেয়ে বড় আক্ষেপ হলো আরেকবার বিশ্বকাপ শিরোপা দেশের মানুষের হাতে তুলে দিতে না পারা। তবে একই সঙ্গে তিনি বলেন, ফাইনালে হারের পর তিনি বুঝতে পেরেছেন অনেকেই আর্জেন্টিনার ব্যর্থতার অপেক্ষায় ছিলেন এবং টুর্নামেন্ট চলাকালে ভিত্তিহীন নানা গল্প ছড়িয়ে সমালোচনার পরিবেশ তৈরি করা হয়েছিল।

বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে সুবিধা পাচ্ছে- এমন অভিযোগ তুলেছিলেন কিছু বিশ্লেষক ও সমর্থক। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি। ডি পলের মন্তব্যকে সেই সমালোচনারই জবাব হিসেবে দেখা হচ্ছে।

পোস্টে তিনি আরও লেখেন, আর্জেন্টিনার আনন্দ ও উদযাপন অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। তবে নীল-সাদা জার্সির প্রতি খেলোয়াড় ও সমর্থকদের ভালোবাসা যেকোনো সমালোচনার চেয়ে শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।

ডি পলের ভাষ্য, বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। তবু তিনি আর্জেন্টাইন হিসেবে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গর্ব অনুভব করছেন। তাঁর মতে, কোচ লিওনেল স্কালোনির দল ও সমর্থকদের সম্পর্ক শুধু ট্রফির ওপর নির্ভরশীল নয়; এই বন্ধনই কঠিন সময় পার হওয়ার শক্তি জোগায়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...