বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অপরাধী ধরতে চট্টগ্রাম নগরীতে ১০০ মোটরসাইকেলে ঘুরবে পুলিশ

চট্টগ্রাম নগরীতে ১০০ মোটরসাইকেল নিয়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ। ৯৯৯-এ কল করলে মিলবে দ্রুত গতির পুলিশি সেবা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থানাভিত্তিক মোটরবাইক পেট্রোলিং কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।

জানা গেছে, পুলিশ সদরদপ্তর থেকে প্রাপ্ত নতুন ৪০টি মোটরসাইকেলসহ প্রায় ১০০টি মোটরসাইকেলের মাধ্যমে নগরীর বিভিন্ন অলিতে-গলিতে ঘুরে ঘুরে অপরাধ দমনে কাজ করবে পুলিশ। প্রতি প্যাট্রোলে দুটি মোটরসাইকেলে চারজন পুলিশ সদস্য থাকবেন। এই প্যাট্রোলের মাধ্যমে ছিনতাইসহ যে-কোনো অপরাধ নিয়ন্ত্রণ, মানুষের জানমাল রক্ষা, ৯৯৯ কলসহ যে-কোনো বিষয়ে দ্রুত সাড়াদান সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মো. সালাম কবির (অতিরিক্ত ডিআইজি)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...