চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ানকে মনোনয়ন দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে ১৯ জুলাই ২০২৬ তারিখে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রামের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নির্দেশক্রমে জনাব মোহাম্মদ আবু সুফিয়ানকে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য।
প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরসমূহেও প্রজ্ঞাপনটির অনুলিপি পাঠানো হয়েছে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম তদারকিতে তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ফারুক, চট্টলা২৪

