Monday, 9 November, 2026

চসিকের সাবেক কাউন্সিলর লিটনের খামারের মিললো সিগারেটের নকল ব্যান্ডরোল

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুস সবুর লিটনের মালিকানাধীন ছাগলের খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ব্যবহৃত সিগারেটের ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকায় এ টোবাকোর গুদাম ও ছাগলের খামারের মাটি খুঁড়ে এসব উদ্ধার করেছে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

বিজয় টোবাকোর বেশিরভাগ শেয়ারের মালিক কাউন্সিলর আবদুস সবুর লিটন ও তাঁর ভাই আবদুল মান্নান।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানায়, মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও নকল সিগারেট ব্যান্ডরোল পাওয়া যায়। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেডের কক্সবাজারের ভ্যাট ম্যানেজার মো. কামরুজ্জামান স্বপনের উপস্থিতিতে ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও আড়াই লাখ পিস সিগারেট নকল ব্যান্ডরোলের জব্দ করা হয়। বর্ণিত ব্যান্ডরোলগুলো ব্যবহার করলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।’

এর আগে ৯ এবং ২১ মে শুল্ক গোয়েন্দারা তারা ইন্টারন্যাশনাল টোবাকোতে অভিযান চালায়। এ সময় বেশ কিছু নথিপত্র জব্দ করেন তারা।

নূর/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...