বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে যাচাই-বাছাই করা হবে: আইনমন্ত্রী

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা হলে তা আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে। এর আগে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, সেগুলোর উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।”

রাষ্ট্রপতির পদত্যাগের পর দায়মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আইনে রাষ্ট্রপতিকে সুরক্ষা দেওয়া আছে।”

রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “সেগুলোও আমরা যাচাই-বাছাই করে দেখব। সময় হলে দেখব। যারা এসব অভিযোগ করেছে, তাদের উদ্দেশ্য কী ছিল—সৎ না অসৎ, সেটিও দেখা হবে।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই প্রশ্ন এখন কেন করছেন, আগে করলে ভালো হতো।”

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...