শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রিফ্রেশ বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে বসতঘর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিনের চাল বিতরণ করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিফ্রেশ বাংলাদেশ-এর চেয়ারম্যান ওয়াহিদুল আলম কাদেরী। এছাড়াও উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ শহীদুল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।

অনুষ্ঠানে রিফ্রেশ বাংলাদেশের চেয়ারম্যান ওয়াহিদুল আলম কাদেরী বলেন, “দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। যারা আর্থিকভাবে, শ্রম দিয়ে এবং বিভিন্নভাবে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি রিফ্রেশ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা মানবতার সেবায় কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো রিফ্রেশ বাংলাদেশ এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...