বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল ভারতের শিক্ষার্থীরা

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই যুব-নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের চলমান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের পর এ ঘোষণাকে দেশটির চলমান শিক্ষা সংকটের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহির অভাবের অভিযোগ তুলে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে আন্দোলন চালিয়ে আসছিল সিজেপিসহ বিভিন্ন শিক্ষার্থী ও যুব সংগঠন। আন্দোলনের মুখে শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরপরই সিজেপি এক বিবৃতিতে জানায়, তাদের প্রধান দাবি পূরণ হওয়ায় আপাতত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। তবে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং অনিয়মের সুষ্ঠু তদন্তে সরকারের পরবর্তী পদক্ষেপ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছে দলটি।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...