বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে বন্যাকবলিত ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বন্যাকবলিত ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে স্থানীয় বিএনপি নেতারা। শুক্রবার (২৪ জুলাই) চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ব্যবস্থাপনায় এবং দলের সাবেক বন ও গবেষণা বিষয়ক সম্পাদক শওকত আলীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ। তিনি বলেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং দুর্যোগ-সংকটে মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার।

এরশাদ উল্লাহ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্যোগ কিংবা অন্য যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সরকার জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক দায়িত্ব। সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগেই একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চান্দগাঁও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান গণি এবং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব ওসমান গণি।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল ইসলাম ও আর ইউ চৌধুরী শাহীন, মহানগর বিএনপির সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম, জাফর আহমদ, মো. আজম, মো. আশরাফুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মো. নাজিম, সাবেক বন ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শওকত আলী, অ্যাডভোকেট সিরাজ, আলমগীর খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...