বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু ও জলাবদ্ধতা প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরের বিশেষ কর্মসূচি

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগজীবাণুর প্রাদুর্ভাব প্রতিরোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি বর্ষা মৌসুমে কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতের কারণে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাব বিমানবন্দর এলাকাতেও পড়েছে। জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন রোগজীবাণুর বিস্তারের আশঙ্কার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে পানি জমে অবকাঠামোগত ক্ষতির ঝুঁকিও তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, এএফডব্লিউসি, পিএসসি-এর সার্বিক তত্ত্বাবধান ও উপস্থিতিতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযানের আওতায় টার্মিনাল ভবন, প্রশাসনিক ভবন, সিএএবি ভবন, কার্গো টার্মিনাল, পাওয়ার হাউস, অপারেশন টাওয়ার, ফায়ার স্টেশন, এমটি ভবন, মেইনটেন্যান্স ভবনসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদ এবং আনসার ক্যাম্পসংলগ্ন এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বিমানবন্দরের আবাসিক এলাকাতেও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পরিচালিত হবে। পাশাপাশি বর্ষা মৌসুমজুড়ে ডেঙ্গু ও অন্যান্য রোগজীবাণুর বিস্তার রোধ এবং অবকাঠামো সুরক্ষায় এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...