বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদক কারবারির ছুরিকাঘাতে আহত এসআই, সরকারি অস্ত্র নিয়ে পালাল আলমগীর বাহিনীর সদস্য

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ও ডবলমুরিং মডেল থানার এসআই (নিরস্ত্র) মোবিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে ডবলমুরিং মডেল থানার একটি দল আমবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী আলমগীরকে আটক করে। এর পরপরই আলমগীর এর সন্ত্রাসী বাহিনী তাকে উদ্ধার করার জন্য অভিযানকারী দলের উপর হামলা চালায়। এ সময় এসআই মোবিনুল ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এসআই (নিরস্ত্র) মোবিনুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানার অধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযানের সময় পুলিশের একটি অস্ত্র খোয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, আলমগীর বাহিনীর কোনো সদস্য অস্ত্রটি নিয়ে পালিয়ে গেছেন।

তবে এব্যাপারে জানতে চাইলে সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের বর্তমান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং জনসংযোগ কর্মকর্তা জানান, এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে অস্ত্র খোয়া যাওয়ার ব্যাপারটি তদন্ত চলছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...