বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

রোববার (২৬ জুলাই) উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গাঙ্গের পাড় দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া শিক্ষক হাফেজ বেলাল হোসেন (২৩) ফেনী জেলার ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, সকালে মাদ্রাসার পাশের বাড়ির কয়েকজন স্বজন এসে শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। পরে উপস্থিত সবার সামনে ভুক্তভোগী শিশুটি জানায়, শনিবার গভীর রাতে অভিযুক্ত শিক্ষক তার ওপর যৌন নির্যাতন চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

স্থানীয়রা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, শিশুটির পরিবার যৌন নির্যাতনের অভিযোগ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...