বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘নায়িকা স্নিগ্ধাকে ডেকে নির্যাতনের করেন আসিয়ান সিটির নজরুল’


বিজ্ঞাপনের প্রলোভনে তিনশো ফিট এলাকার আসিয়ান হাসপাতালে ডেকে নিয়ে এক উদীয়মান চলচ্চিত্র নায়িকাকে পৈশাচিক কায়দায় শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আসিয়ান সিটির মালিক নজরুলের বিরুদ্ধে। ভুক্তভোগী এই চিত্রনায়িকার নাম স্নিগ্ধা চৌধুরী। রোববার রাতে তিনি খিলক্ষেত থানায় মামলা দায়েরের জন্য অবস্থান করেন বলে জানা গেছে।

স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, সম্প্রতি একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে তিনশো ফিট এলাকায় অবস্থিত আসিয়ান হাসপাতালে ডেকে নেন নজরুল। সেখানে পৌঁছানোর পর কোনো কারণ ছাড়াই তার ওপর চালানো হয় বর্বর শারীরিক নির্যাতন। নির্যাতনের ফলে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন ফুটে উঠে।

ঘটনার পর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে ও সামাজিক আতঙ্কে প্রথমদিকে চুপ থাকলেও পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন ওই নায়িকা।

নির্যাতনের সময় অভিযুক্ত নজরুল ক্ষমতার দম্ভ দেখিয়ে বলেন, তার নাকি কেউ কিছু করতে পারবে না এবং ডিজিএফআই ও প্রশাসনসহ সবকিছু তার পকেটে রয়েছে। শুধু তাই নয়, এ ঘটনার আগে মাতাল অবস্থায় ভুক্তভোগীকে বিভিন্ন হুমকিমূলক ও অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়েস রেকর্ডও পাঠান অভিযুক্ত এই প্রভাবশালী ব্যক্তি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...