বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় বাবা-মায়ের ভয়ে আত্মহত্যা করল ছাত্রী

ভোলা সদর উপজেলায়পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মৃহাত ইসলাম তাকি (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের উকিল পড়া এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত স্কুল ছাত্রী তাকি উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেস গ্রামের স্কুল শিক্ষক মাইনুল-সামসুন নাহার দম্পতির কন্যা এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

এরপর স্কুল থেকে বাসায় ফিরে বাবা-মায়ের বকাঝকার ভয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে তার বাবা-মা দুজনেই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করায় তারা বাসায় ছিলেন না। পরে সন্ধ্যায় বাসায় ফিরে ঝুলন্ত অবস্থায় দেখেতে মেয়েকে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সিদ্ধান্তে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় বাবা-মায়ের ভয়ে সে আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে
সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...