বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পরিকল্পনা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও পরিবেশ বিশেষজ্ঞরা।

সোমবার (২৭ জুলাই) নগরের লালখান বাজারের কপার চিমনি রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব মতামত তুলে ধরেন।

সেমিনারে সভাপতিত্ব করেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য ও পরিকল্পনা বিভাগের ডিন ড. মোহাম্মদ রাশিদুল হাসান।

আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কাইসার আহমেদ এবং বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন রূবা।

বক্তারা বলেন, প্রায় ৫০ লাখ মানুষের আবাসস্থল চট্টগ্রাম একসময় ‘প্রাচ্যের রাণী’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, খাল-নালা দখল ও ভরাট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জলাবদ্ধতা এখন নগরবাসীর অন্যতম বড় দুর্ভোগে পরিণত হয়েছে।

তারা বলেন, সামান্য বৃষ্টিতেই নগরের অধিকাংশ নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও দীর্ঘ সময় পানি জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ে। একই সঙ্গে যান চলাচলে বিঘ্ন, কর্মঘণ্টা নষ্ট এবং বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও বাড়ছে।

বক্তাদের মতে, শুধু অবকাঠামো নির্মাণ করলেই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। খাল পুনরুদ্ধার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এ সমস্যার টেকসই সমাধান সম্ভব। পাশাপাশি খাল-নালায় বর্জ্য না ফেলে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের জন্যও নগরবাসীর প্রতি আহ্বান জানান তারা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...