বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাটহাজারী প্রতিনিধি :::

জাতীয়তাবাদী দল (বিএনপির)  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান’এর মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহারের দাবীতে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বি. এন.পির আহবায়ক কমিটির সদস্য জননেতা মোহাম্মদ সেলিম চেয়ারম্যানের নেতৃত্বে শুক্রবার বিকেলে এই বিক্ষোভ মিছিল  রাঙ্গামাটি সড়কের নতুন পাড়া থেকে শুরু হয়ে বড়দিঘীর পাড়ে গিয়ে শেষ হয়।

চ.বি ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বি. এন.পির লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মু. খুরশেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা সেলিম চেয়ারম্যান বলেন, স্বৈরশাসক খুনী হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেলেও তার দোসররা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উৎ পেতে বসে আছে। তারা অন্তর্ববর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে এবং জনাব তারেক রহমানের রাজনৈতিক মামলা সমূহ প্রত্যাহারে বাধা সৃষ্টি করছে। রাষ্ট্রের সর্বস্তরে ঘাপটি মেরে থাকা খুনী হাসিনার দোসরদের সরিয়ে দিতে হবে এবং তারেক রহমানের রাজনৈতিক মামলা সমূহ প্রত্যাহার করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন চ.বি ছাত্রদলের সাধারণ সম্পাদক এস.এম আব্দুল্লাহ আল নোমান, বি.এন.পি নেতা মোঃ ইব্রাহিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত চৌং, সহ-সাধারণ সম্পাদক জামাল চৌং, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিফ,লোকমান, টিকলু তালুকদার, ইলিয়াস,,যুবদল নেতা ইকবাল, বখতিয়ার, মহিউদ্দিন, আলী হোসেন রুবেল, শ্রমিকদল নেতা মানিক, মো: রুবেল, জনি,বাবুল,সুমন,তারেক চৌং,জনি, কাজী শাহাদাতসহ অন্যান্যরা ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...