বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন জামায়াত নেতা

ফেসবুকে মানহানিকর পোস্ট ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong)’ নামে একটি ফেসবুক পেজ এবং চার ফেসবুক ব্যবহারকারী—মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ ও কাজী নুমিকে বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটে নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থানকালে আজিজুর রহমান ফেসবুকে নিজের বিরুদ্ধে একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামের পেজ থেকে প্রকাশিত ওই পোস্টে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে এর প্রতিবাদ জানালে কয়েকজন ব্যবহারকারী সেখানেও আপত্তিকর মন্তব্য করেন। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ জানান, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে তার মক্কেলের সম্মানহানি করেছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলা করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...