বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‎আকবরশাহে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২; উদ্ধার ১০ ভরি স্বর্ণালংকার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার (উর্মি)-এর বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ৩টি নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল, ৮টি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা চুরি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই আকবরশাহ থানায় পেনাল কোডের ৪৫৪/৩৮০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

‎মামলা রুজুর পর সিএমপির পুলিশ কমিশনারের নির্দেশনায় আকবরশাহ থানা পুলিশের একাধিক আভিযানিক দল তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মাহে আলম ওরফে শাহ আলম ওরফে বেলাল (৩০) এবং মো. মনির হোসেন (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে দুই আসামি চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল ও ২টি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

‎পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎এদিকে, গ্রেপ্তার হওয়া আসামি মাহে আলম ওরফে শাহ আলম ওরফে বেলালের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে মোট ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎সাব্বির,চট্টলা২৩

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...