বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ না করায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শওকত আজিজ রাসেল বলেন, টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত হওয়ার চেষ্টা করছেন। এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী ও উৎসাহিত হয়েছেন।

তিনি জানান, গ্যাস সংকটের কারণে যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর অবস্থা জানতে উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। কোন কারখানায় কী ধরনের এবং কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিটিএমএ সভাপতি আরও জানান, শিল্পখাতে গ্যাস সরবরাহ সংকট নিরসনে প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারের সহযোগিতা পেলে টেক্সটাইল খাতের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...