বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পালিয়ে গেলেও দোজখ দেখে ফেলেছে, শুটার রায়হানকে উদ্দেশ্য করে পুলিশ সুপার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত রায়হানকে গ্রেপ্তারের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেনি পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায় সে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার-সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি বলেন, “রায়হান অলৌকিকভাবে পালিয়ে যেতে সক্ষম হলেও পালিয়ে গেলেই রক্ষা নেই। দোজখ দেখে ফেলেছে সে। এ ধরনের সন্ত্রাসীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”

এসপি জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লে তারা বিদেশে অবস্থানরত গ্যাং লিডারদের সঙ্গে যোগাযোগ করে। বড় সাজ্জাদের পরামর্শে ডেভিড ইমন ভারতে পালানোর পরিকল্পনা করেন। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে হামলা ও ভাঙচুরের মাধ্যমে এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়।

তিনি বলেন, এসব তথ্যের ভিত্তিতে প্রযুক্তিনির্ভর নজরদারি চালিয়ে জেলা পুলিশের একাধিক বিশেষ টিম গঠন করা হয়। ডেভিড ইমন ও তার সহযোগীরা সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা স্থানীয় সিম ব্যবহার না করে বিদেশি নম্বর ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতেন।

পুলিশ সুপার জানান, প্রথমে কুমিল্লার দাউদকান্দিতে এবং পরে ঢাকার বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করা হলেও ডেভিড ইমন সেখান থেকে পালিয়ে যায়। পরে যশোর পুলিশের সহযোগিতায় পরিচালিত বিশেষ অভিযানে ঝিনাইদহ সদর এলাকায় ভোররাতে তাকে চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও নাশকতার সঙ্গে জড়িত এবং ‘শুটার’ হিসেবে পরিচিত বলে দাবি পুলিশের।

সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম আরও বলেন, অনেক সময় চলমান অভিযানের তথ্য আগেভাগে গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় পরবর্তী অভিযান পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি হয়। এরপরও সন্ত্রাস দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো সন্ত্রাসীকেই ছাড় দেওয়া হবে না।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...